হুইসেল
- জহিরুল ইসলাম অর্নব - অবিকল

যখনই হুইসেল বাজিয়ে ট্রেন তার আসার সংবাদ দেয়
আমি তাকিয়ে থাকি লোহাগড়া বগি'র জানালায়।
লোহায় লোহা বারি খাওয়ার শব্দ থেমে গেলে
কান পেতে শুনি তোমার চুরি'র শব্দ
হাসি'র শব্দ, আর নূপুরের শব্দ।
তুমি। দাবা'র ছকে মন্ত্রী'র রাজত্ব সর্বত্র
আমি ঘোড়া সেজে খুব কাছে চলে যাই তোমার
আড়াই ঘর, দু'ঘর ডিঙিয়ে একঘর ডানে নয়তো বামে
ভুল চাল, তারপর ফিরে আসি বগি থেকে প্লাটফর্ম।
মিনিট পাঁচেক পর, আবার হুইসেল বেজে উঠে
চুরি-হাসি-নূপুরের শব্দ থেমে গেলে
লোহায় লোহা বারি খাওয়ার শব্দ হয়
ট্রেন ছুটে যায় অন্য প্লাটফর্মে
আমি থেকে যাই, তোমার শাড়ির লাল-সবুজ আঁচল হাতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026